রবিবার ফালাকাটা ব্লকের বালাসুন্দর এম. এস. কে (MSK) তে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ফালাকাটা ৪ নং মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার ফালাকাটা ব্লকের বালাসুন্দর এম. এস. কে (MSK) তে ওই শিবির টি অনুষ্ঠিত হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করতে দেখা গিয়েছে বিজেপির নেতা কর্মীদের। এদিনের শিবিরে বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্ত সংগৃহীত হয় বলে জানা গিয়েছে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিধায়ক বিধায়ক দীপক বর্মন, ফালাকাটা ৪ নং মন্ডল সভাপতি ফণিভূষণ রায় ছিলেন যুব মোর্চা জেলা সভাপতি রূপম দাস, ফালাকাটা ৪নং মন্ডল যুব মোর্চা সভাপতি অর্ণব ঘোষ, বিধানসভার সংযোজক জয় সূত্রধর, ফালাকাটা ৪ নং মন্ডলের ইনচার্জ অর্চনা দুবে, ছিলেন বিজেপি নেতা জগদীশ বর্মন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *