রবিবার দুপুরে ফালাকাটার ১১ নম্বর ওয়ার্ডের জাম্পুই নদী থেকে উদ্ধার হল এক ব্যাক্তির দেহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- নদী থেকে উদ্ধার হল এক ব্যাক্তির দেহ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার দুপুরে ফালাকাটার ১১ নম্বর ওয়ার্ডের জাম্পুই নদী থেকে উদ্ধার হল এক ব্যাক্তির দেহ। এদিন ওই এলাকায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ। মৃত ব্যাক্তির নাম বিশ্বনাথ চ্যাটার্জি। বয়স আনুমানিক (৩৭)। বাড়ি ফালাকাটা শহরের দেশবন্ধু পাড়ায়। তিনি পেশায় টোটো চালক। ফালাকাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *