রবিবার বিকেলে কাঁথি কলেজ সংলগ্ন একটি মাঠে নির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী’কে অভিনন্দন জ্ঞাপন কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সদ্য নির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী’কে অভিনন্দন জ্ঞাপন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশন’কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।দিল্লি থেকে দিঘা সংখ্যালঘুরা যোগদান করলেও মোদী বিরোধী ভোটদানে শামিল হয়েছেন! সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। রবিবার বিকেলে কাঁথি কলেজ সংলগ্ন একটি মাঠে নির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী’কে অভিনন্দন জ্ঞাপন কর্মসূচিতে শামিল হন। বিরোধী দলনেতা ছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক থেকে বিজেপি নেতৃত্বরা।

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশকে কটাক্ষ করেন। শুভেন্দু’র দাবি ” ভাইপো নির্দেশে পূর্ব মেদিনীপুরে এসপি ( পুলিশ সুপার) গোটা জেলা ছেড়ে কাঁথি প্রভাত কুমার কলেজে ঢোকা বেরানো কাজ করছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সরিয়ে দিল গাদ্দার! আমি হলাম গাদ্দার। কাঁথি ও তমলুক মেশিন সরিয়ে দিত। মুখ্যমন্ত্রী খুব কষ্ট! কোন রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়নি “! আরও বলেন ” রাজ্যের সংখ্যালঘু বিজেপিতে যোগদান করলেও, তারা ভোট দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই হাজার টাকা জন্য ইমামদের মাঠে নামিয়ে ছিল “!

লোকসভা নির্বাচনে কাঁথিতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী সমর্থনে প্রচার নিয়োগ কটাক্ষ করেন শুভেন্দু’র। তার দাবি ” হেলিকপ্টারে করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছিল পিসি। সাড়ে ৪ কিলোমিটার পদযাত্রা করেছিল। এক কথায় ডোর ক্যাম্পিং। তারপরেও কাঁথিতে হেরেছে। পুরভোটে কাছের মানুষকে ভোট দিতে দেয়নি। মানুষ সূদে আসলে যোগ্য জবাব দিয়েছে “!

কাঁথির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী বলেন ” সংগঠন মজবুত করতে হবে। যে যত বড় নেতা হোক না কেন, সংগঠন ঠিক না থাকলে দুর্বল হয়ে পড়বে। তৃণমূল পার্টি একটি লুটেরা। জবর দখলটি সামনে এনে বিগত দিনে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি ধামাচাপা যাবার চেষ্টা করছে। ব্যানার্জি পরিবার এতবড় দুর্নীতি পরিবার সারা ভারতবর্ষে আর আছে নাকি আমার জানা নেই “!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *