উল্টো রথের দিনে এক মহিলার পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উল্টো রথের দিনে এক মহিলার পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সিমেন্ট গাড়ির চাকায় পৃষ্ট হয় ওই মহিলা,এরপর তাকে তড়িঘড়ি দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, সূত্রে আরো জানা গিয়েছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন,তবে কি কারণে এই ঘটনা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ, ইতিমধ্যেই গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *