নিজস্ব সংবাদদাতা,মালদা:- চোপড়ার মতোই আরেক ভিডিও ভাইরাল। পরকীয়া সম্পর্কে লিপ্ত যুগলকে গাছে বেঁধে বেধড়ক মারধর। পাশাপাশি জুতোর মালা পড়িয়ে ও মুখে চুনকালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরানো হয়। ইতিমধ্যেই যার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগের তীর এলাকার মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। জানা গেছে, নির্যাতিত মহিলা শুক্রবার পার্শ্ববর্তী এক যুবকের সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে। এরপরেই এলাকায় একটি সালিশি সভা করা হয়। সেই সালিশি সভায় যুগলকে ব্যাপক মারধরের পাশাপাশি মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরানোর কথা ঘোষণা করা হয়। মোড়ল মাতব্বরদের নির্দেশ অনুযায়ী ওই যুগলকে গোটা এলাকায় ঘোরানো হয়। ইতিমধ্যেই ঘটনাই যুক্ত থাকার অভিযোগে মোড়ল মাতবর সহ ১৮ জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে পুরো এলাকায়। নির্যাতিতার পরিবারের তরফে মোড়ল মাতব্বরসহ উপস্থিত সকলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি যুবকের পরিবারের তরফেও পৃথকভাবে লিখিত অভিযোগ করা হয়েছে মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে।
পরকীয়া সম্পর্কে লিপ্ত যুগলকে গাছে বেঁধে বেধড়ক মারধর, পাশাপাশি জুতোর মালা পড়িয়ে ও মুখে চুনকালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরানো হয়।












Leave a Reply