বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ফাডার ফার্ম পরিদর্শন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ফাডার ফার্ম পরিদর্শন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, সন্দীপ সিংহ, প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা, এদিন ৫০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক স্বয়ং চলিত পল্টি হ্যাচারি পরিদর্শন করলেন তিনি, জানা গিয়েছে তিন লক্ষ মুরগী ধারণ ক্ষমতা সম্পন্ন প্রকল্প যেখানে প্রতিদিন দুই লক্ষ্য ৭৫ হাজারের বেশি ডিম উৎপাদন হবে, পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এদিন বৃক্ষরোপন করা হয়, পাশাপাশি আধিকারিকের সঙ্গে আগামী দিনে এই ফার্মে আরও প্রকল্পর বিষয় নিয়ে আলোচনা করেন সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *