রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলা ইউনিয়ন হাইস্কুলের উদ্যোগে অরণ্য সপ্তাহ ওকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপনের বার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের উদ্যোগে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলা ইউনিয়ন হাইস্কুলের উদ্যোগে অরণ্য সপ্তাহ ওকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়, জানা গিয়েছে NSS ইউনিট সমস্ত কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন,এই দিন বৃক্ষরোপণের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়,পাশাপাশি ছাত্র-ছাত্রীদের গাছ লাগানোর বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *