অবৈধ নিয়োগের অভিযোগ তুলে শহীদ মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুরে বিক্ষোভ BJP র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- PHE জল প্রকল্পের দপ্তরে অবৈধ নিয়োগের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুরে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা। PHE দপ্তরে অফিসে তালা মেরে এই দিন ওই দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তার পাশাপাশি মেচেদা তমলুক রাজ্য সড়ক অবরোধ করে তারা। তাদের দাবি অনিয়মিত ভাবে অবৈধ নিয়োগ হয়েছে তা বন্ধ করতে হবে। এর পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তুলিকা দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি। স্থানীয় তৃণমূল নেতা রঘুনাথ পন্ডিতের নামে অভিযোগ আনে বিজেপি, এই রঘুনাথ পন্ডিত কূলে কর্মরত অবস্থায় পি এইচ ই দপ্তরে অবৈধ ভাবে কাজ পেয়েছেন। যদিও এই অভিযোগ নস্যাৎ ভাবে উড়িয়ে দেন রঘুনাথ পন্ডিত। তিনি যে স্কুলে চাকরি করতেন সেই স্কুল থেকে পদত্যাগ করেছেন তারপরে এই জল প্রকল্পের PHE দপ্তরে জয়েন্ট করেছেন বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *