মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ শ্যামা প্রসাদ কলোনি থেকে সকল সম্প্রদায়ের মানুষ, স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার থেকে শুরু হল ফ্যামিলি প্লানিং এসোসিয়েশনের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন। মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ শ্যামা প্রসাদ কলোনি থেকে সকল সম্প্রদায়ের মানুষ, স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এরপর এইচআইভি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নাটকও পরিবেশিত হয় এবং পাশাপাশি ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়। এবিষয়ে সংগঠনের জেনারেল ম্যানেজার তুষার চক্রবর্তী বলেন, আগামী এক সপ্তাহ ধরে আমারা একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে এই ৭৫ তম বর্ষপূর্তি পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *