বালুরঘাটের নাট তীর্থ মন্মথ মঞ্চে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বর্ধিত কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হল।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বর্ধিত কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হল বালুরঘাটের নাট তীর্থ মন্মথ মঞ্চে। লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে বিজেপি জয়ের পর, জেলা কমিটি দুবার সমীক্ষা করে ফলাফল নিয়ে। এদিন এ বিষয়েই বিস্তৃত আলোচনা হয় এদিনের বৈঠকে। এদিকে বৈঠকে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ জেলার অন্যান্য বিজেপি পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, লোকসভা ভোটের নিরিখে 40% ভোট বিজেপি পেয়েছে। এই ফল বজায় রাখতে পারলে এবং সংগঠনকে আরো শক্তিশালী করলে আগামী বিধানসভায় জেলায় ছয়টি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভা বিজেপির দখলে আসবে বলে তিনি আশা করেন। দিদি আরো বলেন যে এইসব এলাকায় বিজেপির সংগঠন দুর্বল রয়েছে সেই বুথ গুলি আরো শক্তিশালী করতে বিশ্লেষণ করে খামতি দুর করার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *