এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রসকুণ্ডুতে ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের এক নম্বর অঞ্চলের রসকুণ্ডু এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম শেখ ওসমান, বয়স আনুমানিক ৩০ বছর, স্থানীয় সূত্রে জানা যায় রসকুণ্ডু এলাকার রাজ্য সড়কে মঙ্গলবার একটি মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় তার,সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে,পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *