এগরায় ফুটপাথ জবরদখল মুক্ত করতে নামলো মহকুমা প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:-  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশে সকাল থেকেই কড়া পুলিসি নিরাপত্তায় পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ফুটপাথ জবরদখল মুক্ত করতে নামলো মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই ফুটপাথ জবরদখল পরিষ্কার করতে নামানো হয় JCB। এই দিন এগরা শহরে পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক, এগরা থানার IC অরুন কুমার খাঁ ও এগরা মহকুমা পুলিশ অধিকারীক দেবীদয়াল কুন্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। গতকাল এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। তাঁর ২৪ ঘন্টার মধ্যেই কড়া প্রদক্ষেপ নিলো পুলিশ প্রশাসন। এদিন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক জানিয়েছেন আমরা আজ JCB দিয়ে জবরদখল মুক্ত করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। গত ২৭ শে জুন থেকে লাগাতার মাইকিং করে, দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল। কিছু জন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি। তাই আজ JCB দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *