রাজ্য সড়কের উপর গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর;রাজ্য সড়কের উপর গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীদের। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাছ থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।
জানা গিয়েছে, বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কের পাশে একটি পাকুর গাছ ছিল,গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় এদিন গাছটি পরে যায়,ফলে গাছের নিচে চাপা পড়ে একটি ভ্যান ও টোটো।যদিও দুই গাড়িতে কোনো প্যাসেনজার ছিল না।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ।পুলিশ পৌঁছে গাছ কাটিয়ে সরিয়ে ফেলে যানবাহন চলাচলের সুবিধা করে দেন ।
বাইট – শ্যামল রায় (ভ্যান গাড়ির মালিক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *