ভাগ্যের জোরে বেঁচে গেল পাঁচজন ছাত্রছাত্রী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: নদীতে হড়পা বানে ভেসে গিয়ে ও ভাগ্যের জোরে বেঁচে গেল পাঁচজন ছাত্রছাত্রী ও দুজন অভিভিবক। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল। তবুও স্কুল গিয়েছিল জয়বীরপাড়া চা বাগানের পড়ুয়ারা। কিন্তু স্কুল থেকে ফেরার পথে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা তারা বুঝে উঠতে পারেনি।স্কুল থেকে ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে হটাৎ এলো হড়পা বান। নদীর জল হটাৎ এতো বেড়ে যাওয়ায় চোখে মুখে আতঙ্ক দেখা যায় মোট পাঁচ পড়ুয়ার চোখে মুখে। হড়পা বানে ভেসে গিয়েছিল প্রায়। কোনও মতে স্থানীয়দের সহযোগিতায় ডাঙায় ওঠে তারা। কিন্তু ভেসে গিয়েছে স্কুল ব্যাগ। ঘটনায় আতঙ্ক ওই পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *