নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : – স্কুলে গিয়ে রোজকার মত শিক্ষকতা করা হল না শিক্ষক ভজন সাহার। বাসের ধাক্কায় রাস্তাতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।আলিপুরদুয়ার জেলার বারবিশার বাসিন্দা ভজন সাহা। তিনি আলিপুরদুয়ারের ঘরঘরিয়া হাই স্কুলে শিক্ষকতা করতেন। প্রতিদিনের মত বারবিশার নিজের বাড়ি থেকে বাইকে চেপে স্কুলের উদ্দেশ্যে এদিন সকালে রওনা দিয়েছিলেন তিনি। ব্যবহার করছিলেন সলসলাবাড়ি জাতীয় সড়কটি। ওই সড়কেই আলিপুরদুয়ারগামী এনবিএসটিসি-র একটি বাস সজোরে ধাক্কা দেয় ভজন সাহার বাইকে। তিনি ঢুকে যান বাসের নিচে। ঘটনা দেখে চালক বাস থামিয়ে দেন। যাত্রীরা নেমে ভজন সাহাকে বাসের নিচ থেকে বের করেন। ঘটনাস্থলে পুলিশ এসে ভজন সাহাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
বাসের ধাক্কায় রাস্তাতেই শেষ নিশ্বাস ত্যাগ শিক্ষকের।












Leave a Reply