বুনিয়াদপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল, পা মেলায় প্রচুর হিন্দু সংগঠন সহ বিভিন্ন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বুধবার বুনিয়াদপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে। এই মিছিলে পা মেলায় প্রচুর হিন্দু সংগঠন সহ বিভিন্ন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। মূলত বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার০ বিভিন্ন মন্দির ভাঙ্গা, মহিলাদের উপর নির্মম অত্যাচার, সহ বাংলাদেশের রাস্তায় মেরে ফেলে ঝুলিয়ে দেওয়া সহ বিভিন্ন অত্যাচারের কেউ প্রতিবাদ করেনি.। বর্তমানেও বাংলাদেশে হিন্দুদের উপর এখনো অত্যাচার চলছে সেই প্রতিবাদ জানিয়েই এই মিছিল করা হয়। এই মিছিলটি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে রশিদপুর এছাড়াও সমগ্র বুনিয়াদপুর শহর ঘুরে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ করে। এই মিছিল চলাকালীন যেন কোন দুর্ঘটনা না ঘটে সেই জন্য বংশীহারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিভিন্ন এলাকায়। এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি হরশিদ বিশ্বাস কি জানিয়েছেন শুনে নেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *