এদিন সন্ধ্যায় বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড থেকে বালুরঘাট থানার সামনে মঙ্গল পান্ডের শহীদ বেদী পর্যন্ত নাগরিক মৌন মিছিল বালুরঘাটে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মেয়েদের জন্য নিরাপদ রাজ্য চাই, ধর্ষকদের জন্য নয় – এই স্লোগান নিয়ে বালুরঘাটে নাগরিক মিছিল। এদিন সন্ধ্যায় বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড থেকে বালুরঘাট থানার সামনে মঙ্গল পান্ডের শহীদ বেদী পর্যন্ত নাগরিক মৌন মিছিল বালুরঘাটে। এদিনের মৌন মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল পুরুষদের তুলনায় বেশি।
মিছিল শেষে মহিলারা জানান, আরজিকর এর মহিলা ডাক্তার ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

বাইট – পর্ণা সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *