লক্ষ্মীর ভান্ডারের অনুদানের টাকাতেই গ্রামের মহিলারা শুরু করলেন দুর্গা পূজা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব :- গ্রামে আগে হতো না দুর্গা পূজা, পূজার জন্যে যেতে হতো প্রায় ৫ কিলোমিটার দূর, তাও সম্ভব হতো না গ্রামের বয়স্কদের পক্ষে, আর তখনি গ্রামের মহিলারা এগিয়ে এসে উদ্যোগী হয়ে শুরু করলেন দুর্গা পূজা, এই দুর্গা পূজা শুরু করলেন লক্ষ্মীর ভান্ডারের টাকায়, পূর্ব মেদিনীপুরের তমলুকের ধুর্পা গ্রাম। গ্রামে প্রায় ১০০ পরিবারের বাস। ধুর্পা গ্রামের এই দুর্গা পূজা এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আগের বার পুজো যখন শুরু হয় তখন মহিলারা পেতেন ৫০০ টাকা, এই বছর লক্ষ্মীর ভান্ডারের অনুদান বেড়ে দাঁড়িয়েছে ১০০০ টাকায়। প্রথম বছর অনুষ্ঠান ছাড়াই পুজো করেছিলেন মহিলারা। আরো ৫০০ টাকা অনুদান বাড়ায় এই বছর পুজোর প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন রেখেছেন আয়োজক মহিলারা। দ্বিতীয় বর্ষের এই পুজো এভাবেই এগিয়ে নিয়ে যাবেন তারা এমন টাই জানান ধুর্পা গ্রামের মহিলা পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *