প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়েছেন এই পড়ুয়া। তাকে নিয়ে আনন্দে ভাসছে কালচিনির মানুষ। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের প্রত্যন্ত দলসি়পাড়া গোপাল বাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা নিট পাশ করেছে এবং ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। এদিন রিয়া বিশ্বকর্মাকে কালচিনি ব্লক তৃণমূল যুব কংগ্ৰেসের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়। তৃণমূল যুব কংগ্ৰেসের কালচিনি ব্লক সভাপতি সহ ব্লক তৃণমূল যুব কংগ্ৰেসের নেতৃত্বরা রিয়া বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা প্রদান করে। এদিন উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় রিয়া বিশ্বকর্মাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *