ফালাকাটা ব্লকের তাসাটি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেগুন বোঝাই পিকআপ ভ্যান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেগুন বোঝাই পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় আহত হয়েছে দু’জন। বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের তাসাটি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ওই পথ দুর্ঘটনাটি ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগুন বোঝাই গাড়িতে ছিল দুই জন। জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে ফালাকাটা কৃষক বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো বলে খবর। হটাৎই ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই পিকআপ ভ্যানটি। এই ঘটনায় গাড়িতে থাকা দুই জন‌ই আহত হন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তবে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *