বাড়ির কুয়ো পরিষ্কার করার জন্য কুয়ো ভিতরে নেমে মর্মান্তিকভাবে মৃত হল এক জনের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কুয়ো পরিষ্কার করতে নেমে মর্মান্তিকভাবে মৃত হল এক জনের। এই ঘটনা ঘিরে এদিন রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড় বেলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির কুয়ো পরিষ্কার করার জন্য কুয়ো ভিতরে নেমেছিলেন রঞ্জিত সরকার। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও সাড়া শব্দ না পাওয়ায় এগিয়ে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ফালাকাটা থানায়। ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই ব্যাক্তির দেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *