শনিবার ও রবিবার বালুরঘাট কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ সেপ্টেম্বর:-  কেন্দ্র সরকারের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে স্বচ্ছতায় সেবা কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচিকে সামনে রেখে শনিবার ও রবিবার বালুরঘাট কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বালুরঘাট কলেজের এনএসএস ওয়ান ইউনিটের তরফ থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজ এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা অধ্যাপক দুলাল বর্মন সহ অন্যান্যরা। আগামী ২ রা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই অভিযানে মূলত একবার ব্যবহৃত প্লাস্টিক পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। মূলত কলেজ চত্বর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও কেন্দ্র সরকারের স্বচ্ছতায় সেবা কর্মসূচিকে সামনে রেখে কলেজ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *