মঙ্গলবার কোলাঘাট ব্লকের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানীয় জল এবং শুকনো খাবার বিতরণ করা হয় বন্যা দুর্গত মানুষজনের মধ্যে।

পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকার মানুষজনের সাহায্যের হাত বাড়িয়ে দিল কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা জলমগ্ন, এই জলমগ্ন হওয়ার কারণে বহু কৃষি জমি জলের তলায়,ভেঙে গিয়েছে বহু বাড়ি, সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছে বহু পরিবার, এই মত অবস্থায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট ও খাদ্যের অভাব, সেই সব বন্যা কবলিত মানুষজনের স্বার্থে এবার এগিয়ে এলো কোলাঘাট ব্লকের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত, মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানীয় জল এবং শুকনো খাবার বিতরণ করা হয় বন্যা দুর্গত মানুষজনের মধ্যে, গ্রাম পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন পাঁশকুড়া এলাকার মানুষজনের স্বার্থে গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *