ফালাকাটার কমিউনিটি হলে চেক বিতরণ অনুষ্ঠিতটি হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার ফালাকাটার পুজো কমিটি গুলির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পুজোর আগেই বড় অ্যামাউন্টের চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটিরা। এদিন ফালাকাটার কমিউনিটি হলে চেক বিতরণ অনুষ্ঠিতটি হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও অনিক রায় ছিলেন ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার, ফালাকাটা পঞ্চয়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, দুর্গা পুজোর উদ্যোক্তারা সহ বিশিষ্ট জনেরা। বেশ কয়েক বছর যাবত পুজো কমিটিরা আর্থিক অনুদান পেয়ে আসছে রাজ্য সরকারের তরফে। কিন্তু এবছর সেই অনুদানের পরিমান অনেকটা বেড়েছে। যা পুজো কমিটিদের আর্থিক চাপ অনেকটা কমবে। জানা গিয়েছে, ফালাকাটার মোট ১০২ টি পুজো কমিটির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার কাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *