পন্ডিত দীনদয়াল উপাধ্যায় শুভ জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবির।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ সেপ্টেম্বর:—
মালদার গাজোলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় শুভ জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবির হল বুধবার। গাজোল শিক্ষক পল্লী বেসরকারি এক লজে এই অনুষ্ঠানের প্রথমে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এর মাল্য দান হয়। পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এরপর গাজোল ১ নং অঞ্চলের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি মধুসূদন কুন্ডু বক্তব্য রাখেন । অনুষ্ঠানে ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।
গাজোল ১ নং মন্ডলের সভাপতি মধুসূদন কুন্ডু বলেন , মালদা ব্লাড ব্যাংকের রক্তের সংকট রয়েছে তার কারণে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন এছাড়া রক্তদান জীবন দান , রক্তের চাহিদা মেটাতে এই সব লক্ষ্য সামনে রেখে আমরা এমনি কর্মসূচি করে থাকি । উপস্থিত ছিলেন উত্তর মালদা সংসদের এমপি খগেন মুর্মু , গাজোল ১ নং মন্ডলের সভাপতির মধুসূদন কুন্ডু, গাজোল ২ নং মন্ডলের তপন দেবনাথ, গাজোল ৩ নং মন্ডলের অজয় বিশ্বাস, গাজোল কনভেনার বঙ্কিম সরকার , উত্তর মালদা সংগঠনিক সম্পাদক জয়দেব সাহা ,উত্তর মালদা কো কনভেনার কৃষ্ণ বর্মন থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *