শান্তিপুর পৌরসভায় আনা হলো একটি নতুন জেসিপি, যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোটা শান্তিপুরবাসীকে দ্রুত পরিষেবা দিতে শান্তিপুর পৌরসভায় আনা হলো একটি নতুন জেসিপি। যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা। জেসিপি উদ্বোধনের শেষে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন। পৌরসভার তহবিলের ২৩ লক্ষ টাকা দিয়ে এই নতুন জিসিপি কেনা হয়। তিনি এও জানিয়েছেন, এর আগে পরিষেবার ক্ষেত্রে ভাড়া করতে হতো জেসিপি, যা ঘণ্টায় কখনো হাজার টাকা, কখনো ১১০০ টাকা খরচা হতো। এছাড়াও পরিষেবার ক্ষেত্রে অনেকটাই দেরি হতো। দ্রুত পরিষেবার কথা মাথায় রেখে নতুন জেসিপি কেনার সিদ্ধান্ত নেন পৌরসভা। যদিও আগামী দিনে গোটা শান্তিপুরবাসীকে আরো দ্রুত পরিষেবা দেওয়ার জন্য আসতে চলেছে বেশ কয়েকটি অত্যাধুনিক গাড়ি, যা দ্রুত কাজ করবে। এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান সুব্রত ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *