এবার নান্দনিক ক্লাবের থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসস্থান গুজরাটে নাগেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পূজা প্যাণ্ডল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বিগ বাজেট পুজোর কমিটির মধ্যে অন্যতম নান্দনিক ক্লাব। শুক্রবার বিকেলে ফিতে কেটে পুজো প্যাণ্ডেলে উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কাঁথির নান্দনিক ক্লাব এবার ৪৫ তম বর্ষে পা দিল। ওই ক্লাবের অন্যতম কর্ণধার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী। এদিন রাজ্যপাল’কে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম উন্নয়ন দপ্তরের তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও তমলুক লোকসভায় প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবার নান্দনিক ক্লাবের থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসস্থান গুজরাটে নাগেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পূজা প্যাণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *