হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের দরগাপাড়া এলাকায় আক্রান্ত বিজেপির এক জেলাপরিষদ সদস্য।

নিজস্ব সংবাদদাতা, মালদ:--রাতে ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে স্বাক্ষর করার সময় আক্রান্ত হলেন বিজেপির এক জেলাপরিষদ সদস্য। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের দরগাপাড়া এলাকায়। জানা গেছে, আক্রান্ত জেলাপরিষদ সদস্যের নাম তারাশংকর রায়। তিনি ওই এলাকায় বিজেপির প্রতীকে নির্বাচিত জেলাপরিষদ সদস্য। তার অভিযোগ, এদিন তিনি শ্রীরামপুরের দরগাপাড়ায় বেশকিছু ছাত্রছাত্রীর স্কলারশিপ ফর্মে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের স্বাক্ষর করছিলেন। ওই সময় এলাকার জয়দীশ সিংহ নামে এক যুবক কোন কারণ ছাড়াই তার উপর হঠাৎ করে আক্রমণ করে। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। পরে গলাটিপে শ্বাসরোধ করে প্রাণনাশের চেষ্টা করে। যদিও স্থানীয়রা তাকে রক্ষা করেন। এবং তাকে গুরুতর আহত অবস্থায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। এই ঘটনায় আক্রান্ত জেলাপরিষদ সদস্যের তরফে রাতেই হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *