প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে পালাবার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিন দিনাজপুর : বালুরঘাট, ৭ অক্টোবর : পুজোর আগে প্রবল বিপাকে পড়লেন বালুরঘাট শহর লাগোয়া হাজিপুর এলাকার প্রায় দুইশো জন গৃহবধূ। মহিলা স্বনির্ভর দলের (ব্যাংকে) হয়ে জমানো প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে পালাবার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। গত বছর মহালয়ার পর থেকে প্রতি সপ্তাহে অর্থ জমিয়ে আসছিলেন ওই মহিলারা একবারে মহালয়ার দিন থেকে তাদের জমানো অর্থ ফেরত পাবার কথা ছিল। কিন্তু আচমকা মোবাইল সুইচ অফ করে ওই যুবকের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় এখন বিষাদের সুর হাজিপুর এলাকায়। তাদের বছর ভর জমানো অর্থ ফেরত না পেয়ে পুজোর আগে মুষরে পড়েছেন ওই এলাকার শতাধিক মহিলা। উপায় না পেয়ে এদিন বালুরঘাট থানায় এসে ক্ষোভ দেখালেন ওই মহিলারা।পরে লিখিত ভাবে বালুরঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *