পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দুর্গাপুজো ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দুর্গাপুজো ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এই দুর্গ পুজোতে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, এই দিন তিনি জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সরাসরি জেলা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন সাধারণ মানুষ সেই কথাই জানিয়ে দিলেন এই দিন, পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা পুলিশের তরফ থেকে, ব্যবস্থা করা হয়েছে ৩০ টি E সাইকেলের, পাশাপাশি তিনটি সাব ডিভিশন এর জন্য তিনটি পিংক মোবাইল ভ্যান চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *