ফালাকাটার দেশবন্ধুপাড়া সার্বজনীন পুজোর থিম আমেরিকার স্বামী নারায়ণ মন্দির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম সেরা পুজো ফালাকাটার দেশবন্ধুপাড়া সার্বজনীন পুজো। এবছর তাঁদের ৭৫ তম বর্ষ। এবছর তাদের থিম আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। স্বামী নারায়ণ মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, প্রায় তিন মাস সময় লেগেছে এই মণ্ডপ তৈরি করতে। বরাবর আলিপুরদুয়ার জেলায় সেরা পুজো হিসেবে চিহ্নিত হয় এই দেশবন্ধুপাড়া পুজো। এবছরও পুজো উদ্বোধনের সাথে সাথে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। কাপড়, বাঁশ সহ নানান উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *