নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মনিপুরে আদিবাসী সম্প্রদায়ের মহিলা নির্যাতনের ঘটনায় এদিন ফুলিয়া টাউনশিপ এলাকায় মোমবাতি জ্বালিয়ে মুখে কালো কাপড় বেঁধে একটি মৌন মিছিল তৃণমূল কংগ্রেসের ।এ দিন এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলা পরিষদের সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পম্পা মুখার্জি ও নদীয়া জেলার যুব সাধারণ সম্পাদক শুভঙ্কর মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফুলিয়া বুইচা বসাক পাড়ায় একটি পথ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই পথসভায় ডেঙ্গু আক্রান্তদের হাতে মশারি তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দিন এই মঞ্চে উপস্থিত ছিলেন নদিয়া জেলার প্রাক্তন সহসভাধিপতি দীপক ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সরকার থেকে শুরু করে সৈকত দাস এবং প্রাক্তন প্রধান নবলা পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামান।











Leave a Reply