ফালাকাটা ব্লকের গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। রবিবার বিকালে ফালাকাটা ব্লকের গোপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ওই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় কর্মীরাও। দুর্গাপুজোর শেষে তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত অনুষ্ঠানে শুধু দলীয় নেতা-কর্মীরাই নয়, সামিল হয়েছিলেন স্থানীয়রাও। এদিন দলের পুরনো নেতা–কর্মীদের কে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে এই সম্বর্ধনা প্রদান করা হয়। ওই বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশিষ্ট শিল্পীদের উপস্থিতি এবং নাচ-গানে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *