সাধারণ মানুষের কথা মাথায় রেখে কালী পুজোর আগে কমিনিউটি টয়লেটের উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- সাধারণ মানুষের কথা মাথায় রেখে কালী পুজোর আগে কমিনিউটি টয়লেটের উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরতোলা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে।স্থানীয় বাসিন্দাদের বেশ সমস্যা মুখে পরতে হতো এই টয়লেটের জন্য। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিনিউটি টয়লেটের আজ পুরোন হলো। জানা গেছে মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে শৌচালয় নির্মাণ করা হয়। শনিবার দুপুর নাগাদ ফিতা কেটে এবং স্থানীয়দের মুখ মিষ্টির মাধ্যমে শৌচালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল ও স্থানীয় বিশিষ্টজন সহ এলাকাবাসী । নিজেদের দাবি মত শৌচালয় পেয়ে খুশি এলাকাবাসী। পাশাপাশি এদিন কেক কেটে স্থানীয় বাসিন্দাদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল। একে অপরের মধ্যে কেক খেয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল বলেন – এলাকাবাসীর বহুদিনের দাবি ছিলো এই এলাকায় শৌচালয়ের আজ তা তৈরি হলো কারা হলো।পাশে কালী মন্দির রয়েছে, এছাড়াও একটি স্কুল রয়েছে সাধারণ মানুষ সহ স্কুলের বাচ্চাদের অনেকে শৌচালয়ের সমস্যা হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *