এক ব্যাক্তির দেহ উদ্ধার, ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাতসকালে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলমনি ডিভিশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চা বাগান এলাকায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। তারাই খবর দেয় পুলিশ ও বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নাজির হেমব্রম। আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যাক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, সম্ভবত হাতির আক্রমণে ওই ব্যক্তির মুত্যু হতে পারে। পুলিশ ও বন দপ্তর সূত্রে খবর, এদিন সকালে দেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে। এই দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *