হেলমেট বিহীন বাইক চালকদের জীবনের মূল্য বোঝানোর চেষ্টা করেন ট্রাফিক ইনচার্জ নিখিলবাবু।

নিজস্ব সংবাদদাতা, মালদা—হরিশ্চন্দ্রপুর পুলিশের ভয়ে নয়,নিজের ও পরিবারের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পড়ুন’ রবিবার রাস্তায় নেমে হেলমেট বিহীন বাইক চালকদের সতর্কতা করার পাশাপাশি এমনটাই উপদেশ দিলেন হরিশ্চন্দ্রপুর ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী। শনিবার ভোরে হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে কাবুয়ারোড এলাকায় কালী মন্দিরের সামনে তুলসীহাটার তিন পথচারীর পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। তাই রাস্তায় নেমে বাইক,টোটো ও অটো চালক সহ সমস্ত গাড়ি চালকদের কে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন ট্রাফিক ইনচার্জ।
একটি হেলমেটের মূল্য জীবনের মূল্যের কাছে নগণ্য। হেলমেট বিহীন বাইক চালকদের জীবনের মূল্য বোঝানোর চেষ্টা করেন তিনি। ট্রাফিক ইনচার্জ নিখিলবাবু বলেন, গাড়ি চালকদের সুরক্ষার্থে জাতীয় সড়কের ধারে বিদ্যুতের পোলে ও ব্যারিয়ারে ট্রাফিক স্টিকার লাগানো হল। দুর্ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানা ও ট্রাফিক পুলিসের উদ্যোগে চারটি ব্যারিয়ার লাগানো হয়েছে। সেখানে ট্রাফিক ভলেন্টিয়ার মোতায়েন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *