মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৩ নভেম্বর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শেষ লগ্নে প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় প্রচারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার করলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, সঙ্গে উপস্থিত ছিলেন, ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে। এছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূল নেতা মৃদুল গোস্বামী, সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। তৃনমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে বলেন বনমন্ত্রী। এর পাশাপাশি চা বাগানের উন্নয়নকল্পে রাজ্য সরকার একাধিক প্রকল্প নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *