গ্রেপ্তার করলেও তার জা কে গ্রেপ্তার করেনি, তারই প্রতিবাদে সোমবার দুপুরে মালদহের হবিপুর থানার ১১ মাইল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—বিয়ের দেড় বছরের আগে বিয়ে হয় বিয়ের গত দুই মাস আগে ওই গৃহবধূ শশুরবাড়ি ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ করেছিলেন মৃতার পরিবারের সদস্যরা। খুনের অভিযোগ উঠেছিল স্বামী সহ ভাসুর ও জা এর বিরুদ্ধে। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মালদহের হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পরেও ঘটনার প্রায় দুই মাস কেটে গেলেও পুলিশ অভিযুক্ত স্বামী সহ ভাসুর গ্রেপ্তার করলেও তার জা কে গ্রেপ্তার করেনি। তারই প্রতিবাদে সোমবার দুপুরে মালদহের হবিপুর থানার ১১ মাইল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা।
জানা গেছে, মৃত গৃহবধূর নাম অনিষা চৌধুরী (২১), গত দেড় বছর আগে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর গ্রামে বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে স্বামী সহ ভাসুর ও জা মিলে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত বলে অভিযোগ। গত দুই মাস আগে পরিবারের লোকের কাছে ফোন যায় তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃতের পরিবারের দাবি শ্বশুর বাড়ির লোকজন সহ তাদের মেয়েকে খুন করা হয় বলে অভিযোগ। এ নিয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার প্রায় দু’মাস কেটে গেল এখনো পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এই দাবিতে সোমবার দুপুরে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চারণ মৃত গৃহবধুর পরিবার পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *