বালুরঘাট পৌরসভার ২৫ টি ওয়ার্ডের নাগরিকদের ফাইলেরিয়া (গোদ) পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- আগামী ১৪ নভেম্বর বালুরঘাট পৌরসভার ২৫ টি ওয়ার্ডের নাগরিকদের ফাইলেরিয়া (গোদ) পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে বালুরঘাট পৌরসভার উদ্যোগে। পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র সহ পাঁচটি এলাকায় একারণে রক্ত পরীক্ষা করা হবে রাত সাড়ে আটটার পর থেকে। এদিন বালুরঘাট পৌরসভায় একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আগামী ১৩ এবং ১৪ নভেম্বর ফাইলেরিয়া পরীক্ষা করা হবে। বালুরঘাট পৌরসভা এলাকায় ১৪ নভেম্বর ২৫ টি ওয়ার্ডের নাগরিকদের ফাইলেরিয়া পরীক্ষা করা হবে। যেহেতু রাতে এই পরীক্ষায় রক্ত পরীক্ষা করা হয়, সেকারণে রাত সাড়ে আটটার পর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, স্বাস্থ্য দপ্তরের ফাইলেরিয়া পরীক্ষার জন্য পৌরসভার উদ্যোগে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় রাত সাড়ে আটটার পর রক্তের নমুনা সংগ্রহে যাতে পৌরসভার নাগরিক এগিয়ে আসে, সেকারণে মিডিয়ার মাধ্যমে নাগরিকদের জানাতে, এদিনের সাংবাদিক সম্মেলন।

বাইট – অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।
বাইট – সুদীপ দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *