এক নাবালিকাকে নাবালিকার আবাসনের এক ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, চাঞ্চল্য খড়্গপুরে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই নাবালিকার আবাসনের এক ব্যক্তির বিরুদ্ধে, ঘটনাই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে,অভিযোগ গত ১১ নভেম্বর অষ্টম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা স্কুল থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত ব্যক্তি বিকাশ আগরওয়ালের সঙ্গে লিফটে চড়ে। লিফটে ওঠার সময় বিকাশ ওই নাবালিকাকে হাতে চকলেট দেওয়ার পাশপাশি কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। পরের দিন এই ব্যাপারে ওই নাবালিকাকে সে রাজি কিনা তাও জানতে চাই ওই অভিযুক্ত ব্যক্তি এমনটাই অভিযোগ, পাশাপাশি যাতে সে বাড়ির লোকজনকে যেন এই ব্যাপারে না জানায় তাও বলে দেয় ওই অভিযুক্ত, এর আগেও বেশ কয়েকদিন অভিযুক্ত ব্যক্তি লিফটে নাবালিকাকে চকলেট দিয়ে শারীরিকভাবে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সেদিনের ঘটনা বিকেলে নাবালিকা তার মা’কে জানায়। তার পরে খড়গপুর টাউন মহিলা থানায় গিয়ে অভিযুক্ত বিকাশ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পুলিশ পকসো আইনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তি এখনো ধরা পড়েনি বলে জানিয়েছেন নাবালিকার মা। নাবালিকার উপর এই জঘন্য আচরণের প্রতিবাদ জানিয়েছেন আবাসনের অন্য আবাসিকরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং ওই ব্যক্তিকে নোটিশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *