মালদাহের হবিবপুর থানা অন্তর্গত কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থনার পুলিশের হাতে ধরা পরল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ–মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেফতার। মালদাহের হবিবপুর থানা অন্তর্গত কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থনার পুলিশের হাতে ধরা পরল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সিতাইমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি । ওই অভিযুক্তর শিক্ষকের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়।অভিযুক্ত মনোজিৎ বর্মনের জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব একাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে তার মধ্যে, প্রায় আটটি একাউন্টে ট্যাব কান্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে।এছাড়াও অভিযুক্তের দাদা ও বৌ এর একাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানাগিয়েছে ।হবিবপুর থানা তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *