নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — ধরম কাঁটায় পাট ভর্তি ট্রাক ওজন করার জন্য উঠতে গিয়ে ঘটলো বিপত্তি। জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক। জখম চালক। ব্যাহত যান চলাচল। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড় ফ্লাই ওভারের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাড়িয়াল থেকে এক ব্যবসায়ীর পাট বোঝায় করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভবানীপুর ব্রিজে এক ধরম কাঁটায় ওজন করার জন্য ট্রাকটি উঠছিল। জাতীয় সড়ক থেকে কাটা টি অনেকটা উঁচু হওয়ার কারণে গাড়িটি উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
রাস্তায় ছিটকে পড়েন খালাসি। জখম হয় চালক।দ্রুত ঘটনাস্থলে হাজির হয় হরিশ্চন্দ্র পুর ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা সিভিক ভলেন্টিয়ার্সরা। জখম চালককে
চিকিৎসার জন্য নিকটবর্তী ডাক্তার খানায় নিয়ে যায়।
হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড় ফ্লাই ওভারের কাছে উল্টে গেল ট্রাক, জখম চালক, ব্যাহত যান চলাচল।












Leave a Reply