গুরুতর আহত যুব তৃণমূলের ব্লক সভাপতি, বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–যুব তৃণমূল নেতার গাড়িতে পেছন থেকে সজরে স্করপিওর ধাক্কা।গুরুতর আহত যুব তৃণমূলের ব্লক সভাপতি।ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের। বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করার চেষ্টা করেছে।পাল্টা কটাক্ষের তীর বিজেপির। ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়।স্থানীয় সূত্রের খবর নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন।সেই সময় কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও তার গাড়িতে এসে ধাক্কা মারে।ঘটনাস্থলেই জ্ঞান হারান দাপুটে যুব নেতা পূজন। তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে। পরবর্তীতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতলে রেফার করা হয়েছে।তার অনুগামী এবং পরিবারের অভিযোগ তৃণমূলের মধ্যে থেকেই ষড়যন্ত্র করে পূজন কে খুনের চেষ্টা হয়েছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ হয়েছে। যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ। বিজেপি এই সবে যুক্ত নেই। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *