পথ দুর্ঘটনায় নিহত মোটরবাইক এক আরোহী।

নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদা গাজোলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত মোটরবাইক এক আরোহী,আর তারি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। জানা যায় মৃত ওই যুবকের নাম কমল চৌধুরী বয়স ২৬ , বাড়ি ওল্ড মালদা ব্লকের পীরগঞ্জ বলরামপুর এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতন এদিও বুধবার আনুমানিক সকাল ৮ টা নাগাদ মোটর বাইক নিয়ে কাজে যাবার পথে গাজোল ব্লকের শাহজাদপুর অঞ্চলের জামতলা খেজুরিয়া এলাকায়, ৫১২ নং বালুরঘাট জাতীয় সড়কের উপরে চার চাকা গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত হয় ওই যুবকের। এরপর ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ প্রশাসন তড়িঘড়ি ঘটনা স্থানে গিয়ে ওই মোটর বাইক যুবকের মৃত ব্যক্তি কে উদ্ধার করে নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল । এদিকে ওই ঘাতক গাড়িটি আটক হয়েছে বলে সূত্রের খবর । এই ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *