সিধু কানু, পন্ডিত রঘুনাথ মুরমু, ফুলো মূর্মু ও ঝানু মূমূর ছবিতে মাল্য দান করে প্রদীপ প্রজ্জলন মধ্যে দিয়ে জোহার মেলার শুভ সূচনা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা।মালদাহের অন্যান্য ব্লকের সাথে বামনগোলা ব্লকে পালিত হল জয় জোহার মেলা।এদিন বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে হচ্ছে জয় জোহার মেলা বামনগোলা কমিউনিটি হলে এই মেলা শুভ সূচনা হয় । বামনগোলা ব্লক থেকে ধামসা মাদল বাজিয়ে একটি র‍্যালি বের হয় সেই র‍্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বামনগোলা ব্লক কমিউনিটি হলে আসে। সেখানে প্রথমে সিধু কানু, পন্ডিত রঘুনাথ মুরমু, ফুলো মূর্মু ও ঝানু মূমূর ছবিতে মাল্য দান করে প্রদীপ প্রজ্জলন মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।এই মেলায় দুই দিন চলবে,এই মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনস সহ বিভিন্ন স্টল বাসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে।এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে।

এদিন উপস্থিত ছিলেন, বামনগোলার বিডিও মনোজিৎ রায়,জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার,এছাড়াও জেলার বিভিন্ন দপ্তর আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *