নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজোল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে বিজয় উৎসব পালন করেন প্রবল উৎসাহউদ্দীপনা মধ্য দিয়ে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভাল ফল হয়েছে সেই উপলক্ষে বিজয় উৎসব পালন করেন তারা। সবুজ আবির খেলিয়ে এবং লাড্ডুবিলি করে এই উৎসব পালন করেন। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এদিন বিজয় উৎসব পালন করা হয়। সবুজ আবির খেলার পাশাপাশি বিতরণ করা হয় লাড্ডু। পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বললেন আজকের গোটা রাজ্যে ফলাফল প্রমাণ করছে, আগামী দিনে এই রাজ্য থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্র তারি ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে গাজোল বিধানসভা কেন্দ্র আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি রাজ্য থেকে বিজেপির বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ রাজ্যের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করছেন। এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয়। আগামী দিনে মালদা জেলাতে তৃণমূল ভালো ফল করবে বিজেপিকে বিদায় জানাবে।
রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভাল ফল হয়েছে সেই উপলক্ষে বিজয় উৎসব পালন।












Leave a Reply