কিভাবে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত এবং পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা সেসব বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা সভা।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ নভেম্বর:—-শিক্ষা ব্যবস্থাটি আরো উন্নত করতে অভিভাবকদের নিয়ে আলোচনা। গাজোল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শনিবার বেলা দুটা নাগাদ পড়ুয়াদের অভিভাবকদেরকে নিয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। মূলত অভিভাবকদের মধ্যে সচেতনামূলক নিয়ে বার্তা দেন।ছোট বাচ্চা হারিয়ে যাওয়া সহ স্কুল পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয় সেখানে। বাচ্চাদের মধ্যে মোবাইল ফোন দেখিয়ে খাবার খাওয়ানো নিষিদ্ধ। ঘুমোতে গিয়ে বাচ্চার পাশে মোবাইল ফোন রাখা বিষয় নিয়ে নিষিদ্ধ এরকম একাধিক সচেতনতা বার্তা নিয়ে সভা হয় অভিভাবকদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় এর চেয়ারম্যান বাসন্তী বর্মন , প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ন্ত ঘোষ, গাজোল এসআই প্রশান্ত রায়,গাজোল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় এর চেয়ারম্যান বাসন্তী বর্মন জানান,,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ শিক্ষিকা অভিভাবকদের নিয়ে বিশেষ আলোচনা করা হয়। কিভাবে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত এবং পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা সেসব বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হয় এছাড়াও বিশেষ করে বাচ্চাদের মোবাইল নিয়ে পড়াশোনার দিক,, নষ্ট হচ্ছে সেইদিকে বাচ্চাদের খেয়াল রাখার জন্য অভিভাবকদের জানানো হয় যাতে মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *