প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – হাওড়া থানা পুলিশের তৎপরতায় হাওড়া পুরভবনের ভিতরে চলা জুয়ার ঠেকে হানা দিয়ে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ, সঙ্গে উদ্ধার ৩৬ হাজার টাকা । হাওড়া পুরভবন চত্বরে জুয়ার ঠেকে হানা দিয়ে শুক্রবার রাতে ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনার পরেই নড়েচড়ে বসল হাওড়া পুর কর্তৃপক্ষ। রাতে কি করে এত জন লোক পুরভবন চত্বরে ঢুকল তা জানতে পরসভার গেটে থাকা নিরাপত্তারক্ষীদের শোকজ করল হাওড়া পুর কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই ঘটনায় পুরভবন চত্বরের ভেতর বসবাস করা পুরকর্মীরা কেউ জড়িত আছে কিনা তা জানতে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে হাওড়া পুর কর্তপক্ষ। এর পাশাপাশি যদি দেখা যায় পুরসভার কর্মীরা ছাড়াও বহিরাগতরা কেউ ভেতরে বসবাস করছে তাঁদের দ্রুত বের করে দেওয়া হবে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেওয়া হবে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছি। সমগ্র পুরভবন চত্বর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। এই জন্য হাওড়া পুরভবনে পর্যাপ্ত সংখ্যায় সিসি টিভি বসানো হচ্ছে। পাশাপাশি রাতে পুরভবন চত্বরে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুরসভার গেটে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে।’ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ পুরভবনের ভেতর পুরকর্মীদের আবাসনের কাছে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃতেরা হল সাগর রাজবংশী, বিশাল সোনকার, বিশাল ভকত, অনিল সাউ, মহম্মদ শামস, আজিজ আহমেদ, ঋত্বিক জালান, সুরজ কুমার, বিকাশ সাহানি, বাবলা রাও, আব্দুল কালাম, সাগর মল্লিক ও সানি সাউ। তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকাও উদ্ধার হয়েছে। ধৃতরা কিভাবে পুরভবনের ভেতর ঢুকে জুয়ার ঠেক চালাচ্ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।
হাওড়া পুরভবনে পর্যাপ্ত সংখ্যায় সিসি টিভি বসানো হচ্ছে।












Leave a Reply