বেড়া কেটে সাত কাটা জমির সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা, কৃষকের মাথায় হাত।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গাঙ্গোর গ্রামের ঘটনা। রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের
সাত কাঠা জমির সরিষার গাছ কেটে নষ্ট করে দিয়েছে কে বা কারা। মাথায় হাত পড়েছে কৃষকের। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কৃষক প্রদীপ দাস চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষা করে ছিলেন তিনি। সরিষা তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল। তার আগেই সব শেষ। ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন, সকালে এসে দেখি বেড়া কেটে সাত কাটা জমির সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি,আম গাছ,পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে। কে বা কারা করছে কিছুই বুঝতে পারছি না। থানায় লিখিত অভিযোগ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *