বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : এই উপনির্বাচনের ফলাফল নিয়ে মোটেও ভাবিত নয় রাজ্য বিজেপি। বরং ২৬ এর বিধানসভা নির্বাচন জেতার ফরমুলা তাদের হাতে রয়েছে তার উপর নির্ভর করেই রাজ্যের ক্ষমতা দখল নেবে বিজেপি। আজ বালুরঘাটে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জোর দিয়ে বলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও রাজ্য দখলের ফরমুলাটি কি, সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির সভাপতি বলেন সে কথা সংবাদ মধ্যমের সামনে নিয়ে আসার বিষয় নয় ও উচিত ও নয় বলে তিনি প্রশ্নের উত্তরে জানান।পাশাপাশি হাড়োয়ায় দলের জমানত বাজেয়াপ্ত হওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন সেখানে অন্য সম্প্রদায়ভুক্ত ভোটারের সংখ্যাই বেশি তাই সেখানে বিজেপির কোন ভোটার না থাকায় যা ফল হবার তাই হয়েছে।তিনি অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে বলেন বাংগালীদেরকে বুঝতে হবে অনুপ্রবেশ একটা বড় সমস্যা, তিনি বলেন বাংগালী একটু দেরীতে বোঝে। এ প্রসংগে তিনি টেনে আনেন বর্তমানে বাংলাদেশের বাংগালী হিন্দুদের একত্রিত হওয়ার প্রসংগ, কিন্তু এখন আর তাদের কোন উপায় নেই কেননা তাদের সংখ্যাটাও অনেক কমে গেছে। পশ্চিমবংগের হিন্দুরাও যতক্ষনে এই অনুপ্রবেশের সমস্যাটা বুঝবে ততক্ষনে অনেক দেরী হয়ে যাবে কিছু করার আর থাকবে না বলে তিনি সোজাসোজু মন্তব্য করেন। আর সিতাইয়ে ছাব্বিশে তারাই জিতবেন বলে সুকান্ত দাবি করেন।তবে তিনি আজ মহারাষ্ট্রে বিজেপির জোটের জয়লাভে সে রাজ্যের মানুষের প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার বিষয়ে ভূয়সী প্রশংসা করে মারাঠা ভোটে প্রধানমন্ত্রীর ” এক হ্যায় তো সেফ হ্যায় ” এই মন্ত্রই এখন সারা দেশের কার্যকরি হবে বলে তিনি মনে করেন।কংগ্রেস প্রসংগে তিনি বলেন কংগ্রেস এখন ক্ষীন দল ও মুসলিমদের দলে পরিনত হয়েছে।এ প্রসংগে প্রিয়াংকা গান্ধীর জেতার ব্যাপারে বলেন ওখানে তো মুসলিম ভোটার সব।তাই যা হবার হয়েছে।ঝাড়খন্ডে দ্বীতিয় হয়েছে।পাশাপাশি রাজ্যে ফের অস্ত্র উদ্ধার নিয়ে সুকান্তর বক্তব্য গোটা পশ্চিমবংগই গোলাবারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে। পশ্চিমবংগের মানুষ সব জানে বুঝতেও পারছে, সময় হলেই তারা এর উপযুক্ত জবাবও দেবেন বলে সুকান্ত মজুমদার দাবি করেন।যদিও রাজ্য বিজেপির উপনির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপির নেতা দীলিপ ঘোষের করা কিছু মন্তব্য প্রসংগে সাংবাদিকরা জানতে চাইলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সোজাসাপটা প্রতিক্রিয়া বিজেপির কোন নেতার বক্তব্যের দায় বা দায়িত্ব কোনটাই তিনি নিতে নারাজ তাই এসব প্রশ্নের কোন জবাব তিনি দেবেন না।
অপরদিকে এদিন প্রধানমন্ত্রীর মন কি বাতে দেখার পর, সুকান্ত মজুমদার জানান, প্রধানমন্ত্রী আজ ডিজিটালি ফ্রড, চড়ুই পাখি সংখ্যা কমে যাওয়া নিয়ে যে সব প্রসংগের কথা বলেছেন।সেসব নিয়ে রাজ্য বিজেপির তরফে সচেতনতা প্রচার করতে হবে। পাশাপাশি, বয়স্ক মানুষদের ডিজিটাল লাইফ সার্টিফিকেটের দেওয়ার বিষয়ে , মোবাইল থেকে যে ডিজিটাল ভাবে লাইট সার্টিফিকেট দেয়া যায় সে বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলাকেই রাজ্য বিজেপির তরফে পাইলট প্রজেক্ট হিসেবে কাজে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি এব্যাপারে আরও বলেন বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর পৌরসভা এলাকায় বিজেপি সদস্যরা বয়ষ্ক মানুষদের শিবির করে সহায়তা করবে। এর জন্য বিজেপি কর্মীদের প্রশিক্ষন দিয়ে তৈরী করা হবে সহয়তা প্রদানের কাজে সাহায্য করার ব্যাপারে। দক্ষিণ দিনাজপুর জেলায় পাইলট হিসেবে এই কাজ নেওয়া হবে। সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে কাজ করা হবে।












Leave a Reply